দুর্যোগ মোকাবেলায় মালয়েশিয়া-ইন্দোনেশিয়া মতৈক্য
কুয়ালালামপুর ও এর সংলগ্ন বনভূমিতে আগুন নেভাতে এবং আগুন থেকে সৃষ্ট ঘন কুয়াশা কৃত্রিম বৃষ্টি সৃষ্টির মাধ্যমে সরিয়ে ফেলতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যে সমঝোতা হয়েছে। এ সংক্রান্ত জরুরি বৈঠক শেষে তারা একটি চুক্তিতে উপনীত হতে সক্ষম হয়।
ঘন কুয়াশার কারণে মালয়েশীয় সরকার ইতোমধ্যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মেদান বিমান বন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে ইন্দোনেশিয়ার বনায়ন মন্ত্রী মালাম সামবাত কাবান, মালয়েশিয়ার পরিবেশ মন্ত্রী আদনান সাতিম ও প্লানটেশন ইন্ড্রাস্ট্রি অ্যান্ড কমোডিটি মন্ত্রী পিটার চিন উপস্থিত ছিলেন।
ইন্দোনেশিয়ার বন মন্ত্রনালয়ের কর্মকর্তা কোয়েন সাপরজাদি জানান, আকাশে রাসায়নিক পদার্থ ছিটিয়ে বৃষ্টির জন্য মেঘ সৃষ্টি করা হবে। এ ব্যাপারে মন্ত্রিরা সম্মত হয়েছেন। তবে কবে ও কখন মেঘ ও বৃষ্টি সৃষ্টি করার প্রক্রিয়া শুরু হবে, সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
ঘন কুয়াশার কারণে কুয়ালালামপুরে বায়ু দুষনের পরিমান বেড়ে যাওয়ায় মালয়েশীয় সরকার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে।
