ইসরাইল ৪ সেপ্টেম্বরের মধ্যে ইহুদি বসতি সরিয়ে নিবে
গাজা উপত্যকার ২১টি এবং উত্তর ওয়েস্ট ব্যাঙ্কের চারটি ইহুদি বসতির সকল বাসিন্দাকেই ইসরাইল ৪ সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নিয়ে যাবে বলে শুক্রবার তেহরান রেডিও থেকে বলা হয়।
প্রতিরক্ষা মন্ত্রী শাওল মোফাজ উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর ইসরাইলী পুলিশ এবং সেনাবাহিনীকে নির্দ্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাবর্তনের সকল প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
আগামী সোমবার থেকে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের কাজ শুরু হবে। ৪৮ ঘন্টার মধ্যে কেউ যদি এ সুযোগ গ্রহণ করতে অনিচ্ছুক হয় তাহলে বুধবার থেকে জোর করে সরিয়ে নেয়ার কাজ শুরু হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
