ব্রিটেন নিরাপত্তার অজুহাতে সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে
ব্রিটেন ১০ জন বিদেশীকে তার দেশের জন্য হুমকি বলে সনাক্ত করে আটক করেছে।
তাদেরকে দেশ থেকে বের করে দেয়ারও পরিকল্পনা রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী চার্লস ক্লার্ক বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, জনগণের মঙ্গলের জন্য অবস্থানকারী ১০ জনের নাম জানানো ঠিক হবে না।
ক্লার্ক বলেন, “ব্রিটেনের জনগণের জন্য ক্ষতিকর কোন লোককে ১৯৭১ সালের ইমিগ্রেশন আইনের ক্ষমতাবলেই দেশ থেকে বহিষ্কার করতে পারি। ইমিগ্রেশন বিভাগ এমনই ১০ ব্যক্তিকে আটক করেছে যাদেরকে দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করি। তাদেরকে নিরাপদ বন্দীশালায় রাখা হবে এবং নাম প্রকাশ করা যাবে না।”
