২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুজ মিসাইলের প্রথম সফল উৎক্ষেপন করেছে পাকিস্তান

পাকিস্তান বৃহস্পতিবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

প্রথম মোগল সম্রাট জহিরূদ্দিন বাবরের নামে মিসাইলের নাম রাখা হয়েছে বাবর। ৫০০ কিলোমিটার দূরপাল্লার এই মিসাইল যে কোন ধরণের ওয়ারহেড বহনে এবং শত্র“পক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তান আন্ত: সার্ভিস জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয় যে, “পকিস্তানের বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের দক্ষতায় এটা এতোই উৎকর্ষতা লাভ করেছে যে বাবরকে কোন প্রতিরক্ষা পদ্বতিই সনাক্ত করতে সক্ষম হবে না।

বিবৃতিতে অবশ্য বাবর-এর ভূমি থেকে উৎক্ষেপণ স্থল কিংবা লক্ষ্যবস্তুর কথা উল্লেখ করা হয়নি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ভারত এবং পাকিস্তান এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশ। ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর দেশ দুটি তিনবার যুদ্ধে জড়িয়েছে। প্রতিবেশী দুটি দেশ ২০০৪ সালের জানুয়ারি থেকে শান্তি প্রচেষ্টা চালিয়ে আসছে এবং কাশ্মীর ইস্যুসহ তাদের সকল বিরোধ মিটিয়ে ফেলার ব্যাপারে রাজি হয়েছে।