২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ ও ব্লেয়ারকে টার্গেট করে জঙ্গিদের নতুন টেপ

ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ভিডিও টেপের মাধ্যমে আবারও জীবননাশের হুমকি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 01:08 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ভিডিওতে সুস্পষ্ট ইংরেজিতে এক জঙ্গি পশ্চিমা দেশের জনগণের উদ্দেশে বলে, ব্লেয়ার কিংবা মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দ্বারা তারা যেন বোকা হয়ে না থাকে।

জঙ্গিদের এই ভিডিও টেপটি আফগানিস্তানের আল আরাবিয়া টেলিভিশনকে দেওয়া হয়েছিল এবং এর ফুটেজ দুবাই ভিত্তিক টেলিভিশন চ্যানেলে প্রর্দশিত হয়। এতে পশ্চিমা শাসকদের অভিযুক্ত করে বলা হয়, মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত এবং করপোরেট কোম্পানির স্বার্থে ওরা সমগ্র বিশ্বকে তছনছ করছে ও গিলে খেতে চাচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র এ টেপের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।