২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ বাণিজ্যে সক্রিয় হচ্ছে ভারত ও চীন

আন্তর্জাতিক মহাকাশ এবং স্যাটেলাইট বাণিজ্যে ভারত ও চীন ‘সম্পূর্ণ স্বাধীন স্বতন্ত্র সার্মথ্য’ নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া ও জাপানের সাথে যোগ দিতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 03:32 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

মেরিল্যান্ডের বেথেসডার আন্তর্জাতিক মহাকাশ বাণিজ্য পরিষদের বাৎসরিক রিপোর্টে আশা প্রকাশ করা হয় যে, এ ক্ষেত্রে বাণিজ্যিক বিক্রয় ২০০৪ সালের ১০৩ বিলিয়ন ডলার অতিক্রম করে ২০১০ সালে ১৫৮ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে।

বিশেষজ্ঞদের ধারণা, ভারত ও চীন মহাকাশ বাণিজ্যকে চাঙ্গা করার জন্য আগামী কয়েক বছরে তাদের অর্থ ব্যয় অপ্রত্যাশিতভাবে বাড়িয়ে দেবে।

মঙ্গলবার প্রকাশিত পরিষদের রিপোর্টে বলা হয়, মহাকাশ গবেষণায় সরকারি অর্থবরাদ্দ অনেক বেড়েছে। বাণিজ্যিকভাবে উপগ্রহ উৎক্ষেপণ এখন প্রতিষ্ঠিত ব্যবসা। নতুন অভিযান পরিচালনার জন্য উদ্যোক্তাদেরও আগ্রহ দারুণভাবে বেড়ে গেছে।