২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূর্য øানের কারণে তরুণদের মধ্যে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে

তরুনদের মধ্যে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা সবচে’ বেশি। আর এ জন্য সূর্যøানকে দায়ি করছেন গবেষকরা। সম্প্রতি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

মাইয়ো ক্লিনিকের গবেষকদের গবেষণায় দেখা গেছে, ত্বকের কন্সার প্রতিকারযোগ্য হলেও বছরে প্রায় এক লাখ মার্কিন তরুণ ত্বকের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবেই তারা এ রোগে আক্রান্ত হচ্ছেন। আর বয়স্কদের মধ্যে যারা অনেকদিন বাইরে কাজ করেছেন তাদের মধ্যেও ত্বকের ক্যান্সার ছড়িয়ে পড়ছে। গবেষকরা বলছেন অত্যাধিক সূর্যøান ত্বকের ক্যান্সারের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়।

গবেষকরা মিনেসোটার ওল্মস্টেড কাউন্টিতে ১৯৭৬ থেকে ১৯৭৯ এবং ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত চল্লিশ বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখেছেন। তারা দেখেছেন ১৯৭৬--১৯৭৯ সময়ে যখন প্রতি এক লাখ লোকের মধ্যে মাত্র ১৯ জনকে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হতে দেখেছেন, ২০০০--২০০৩ সময়ে এক লাখ লোকের মধ্যে ৩৩ জনকে এ রোগে আক্রান্ত হতে দেখা গেছে।

সাধারণত ৯০ শতাংশ ক্যান্সার দেখা যায় মাথা ও গলায়। তবে গবেষকরা তাদের গবেষণাকালীন সময়ে ৪০ শতাংশ লোককে ত্বকের ক্যান্সারে আক্রান্ত হতে দেখেছেন। তাদের ভাষায়, অত্যাধিক সূর্যøানের কারণেই ত্বকের ক্যান্সারে আক্রান্ত তরুণের সংখ্যা দিনে দিনে বাড়ছে।