২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিড়ালরা কেন মিষ্টি জাতীয় খাবারের পিছনে ছোটে না

বাঘ, সিংহ, নেকড়ে জাতীয় বিড়াল গোত্রটিকে বলা হয় পৃথিবীর প্রাণী জগতের সুপার মডেল। আর এই বিড়াল গোত্রটি মিষ্টি ও মিষ্টিজাতীয় খাবার গ্রহণের জন্য ছুটোছুটি করে না। কি কারণে প্রাণী জগতের সুপার মডেলরা মিষ্টি খাবার থেকে দূরে রয়েছে বিজ্ঞানীরা সম্প্রতি এক গবেষণার মাধ্যমে তা আবিষ্কার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 12:34 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

খাবারের মেন্যুর তালিকায় বিড়াল গোত্রটি মাছ, মাংসকেই প্রাধান্য দিয়ে থাকে। বিজ্ঞানীদের ভাষায়, স্বাদ বুঝতে সক্ষম জিনে সমস্যা থাকার কারণে তারা মিষ্টি জাতীয় খাবারের স্বাদ বুঝতে পারে না।

ব্রিটেনের লিস্টারশায়ারের মেলটন মোবরেতে অবস্থিত ওয়ালথাম সেন্টার ফর পেট নিউট্রিশন- এর সহায়তায় পাবলিক লাইব্রেরি অব সাইন্স জেনেটিক্সের এক গবেষণায় এ তথ্য জানা যায়।

গৃহপালিত বিড়াল ছাড়াও মাংসভোজী সিংহ, বাঘ, চিতা, নেকড়ে প্রভৃতি প্রাণী কেন মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে না এটা অনেক দিন ধরে রহস্যই ছিল।  আর এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিজ্ঞানীরা যৌথভাবে গবেষণা চালিয়ে দেখেন, জিনের যে অংশটি মিষ্টিজাতীয় খাবার শনাক্ত করতে কাজ করে তা এদের মধ্যে কাজ করে কি করে না এটাই ছিল বিজ্ঞানীদের গবেষণার বিষয়।

ডিএনএ’র সাংকেতিক পদ্ধতিতে মিষ্টি স্বাদ শনাক্তকরণ অংশে কোন ত্র“টি রয়েছে কিনা সে বিষয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন।

পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় অবস্থিত মোনেলি কেমিক্যাল সেন্সেস সেন্টারের গবেষক লেসলি স্টেইন বিড়ালের জিনে ত্র“টি থাকার কথা স্বীকার করেছেন। তার ভাষায়, বিড়াল এ জন্যই মিষ্টি জাতীয় খাবারের পিছনে ছোটে না, কারণ তারা এর স্বাদ বুঝতে পারে না। মিষ্টি স্বাদ তাদের কাছে অর্থহীন।