২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন বহরে হামলায় মার্কিন সেনাসহ নিহত ৭, আহত ৯০

বাগদাদে মার্কিন গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার একজন মার্কিন সেনাসহ সাতজন নিহত এবং ৯০ জনের বেশি লোক আহত হয়। রাজধানীতে আরও কয়েকটি হামলায় ডজনখানেক লোক নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 11:38 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ইরাকের রাজনৈতিক নেতারা নতুন সংবিধান অনুমোদনের জন্য এক সপ্তাহ আগে সমঝোতার ইঙ্গিত দিলেও সহিংসতার মাত্রা কমেনি। ২০০৩ সালের মার্চ থেকে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ১,৮৩৬ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে ।

ইরাকে গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের মাধ্যমে দেশটিতে সন্ত্রাস দমন সম্ভব বলে মনে করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড। তিনি বলেন, সংবিধানের মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠির অধিকার সংরক্ষণ এবং রাজনৈতিক কর্মকাণ্ড প্রাধান্য পাবে। এর ফলে সুন্নি বিদ্রোহীদের সন্ত্রাসী তৎপরতা হ্রাস পাবে এবং আমেরিকা ও অংশগ্রহণকারী অন্যান্য দেশ ইরাক থেকে তাদের সেনা ফিরিয়ে নিতে পারবে।