২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাগাসাকি হামলার ৬০তম বার্ষিকী স্মরণ করছে বিশ্ববাসী

জাপানি নগরী নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন আণবিক বোমা হামলার ৬০তম বার্ষিকী পালন করছে। আজকের এই দিনে ইতিহাসের জঘন্যতম এই হামলা চালানো হয়। শুধু জাপানিরাই নয়, বিশ্ববাসী দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 09:13 AM

Updated : 26 Apr 2022, 05:58 PM

নাগাসাকির এই হামলায় কমপক্ষে ৭০ হাজার লোক নিহত হয়।

জাপানি প্রধানমন্ত্রী জুনিচেরো কোইজুমিসহ প্রায় ছয় হাজার মানুষ নগরীরর পিস পার্কে দিনটিকে স্মরণ করছে।

হিরোশিমায় বোমা হামলার মাত্র তিন দিন পর আবারও কেন নাগাসাকিতে আণবিক বোমা হামলা চালানো হল- এ ব্যাপারে বিতর্ক রয়েছে।

বেশ কিছু ইতিহাসবেত্তা যুক্তি দিয়ে বলেন, জাপান আত্মসমর্পণ না করায় এ হামলা চালানো হয়।

নগরীরর ক্যাথোলিক কবরস্থানে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি নিহতদের প্রতি রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন।

আজ থেকে ৬০ বছর আগে মার্কিন বি-২৯ বিমান ‘ফ্যাট ম্যান’ নামের বোমাটি ফেলা হয়।

নাগাসাকির সেই দগ দগে ক্ষত আজও মানুষের মন থেকে মুছে যায়নি। ওই হামলায় ৭০ হাজার লোক নিহত হলেও হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করে, পরবর্তীতে জন্ম নেওয়া শিশুরাও হয়েছে মানসিক বিকালঙ্গ।  নাগাসাকির বোমায় প্লুটোনিয়াম ব্যাবহার করা হয়, যা ইউরেনিয়াম থেকে অনেক বেশি শক্তিশালী। এই বোমাটি ফেলার সাথে সাথেই হাজার হাজার লোক অগ্নি দগ্ধ হয়ে মারা যায়। ইতিহাসের সেই দুঃসহ স্মৃতিকে ভুলবে না বিশ্ববাসী।