বুরুন্ডিতে জাতিসংঘ শান্তি রক্ষীবাহিনীতে যোগ দিচ্ছে পাক সেনারা
মধ্য আফ্রিকান দেশ বুরুন্ডির সহিংসতা দমনে সহায়তা করতে জাতিসংঘ শান্তি রক্ষীবাহিনীর অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল রোববার লাহোর ত্যাগ করেছে। প্রকৌশলীসহ ৯৬ জন সেনা সদস্যের এই গ্র“পটি পুর্ববর্তী গ্র“পের স্থলাভিষিক্ত হবে।
বুরুন্ডিতে প্রায় এক যুগ ধরে হুটু এবং টুটসিদের মধ্যে জাতিগত সংঘাতে কমপক্ষে দুই লাখ লোক নিহত হয়েছে। লাখ লাখ লোক তাদের বাস্তুভিটা ছেড়ে পার্শ্ববর্তী দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে এবং অমানবিক জীবনযাপন করছে।
বুরুন্ডি সরকার বিদ্রোহী গ্র“পের একটি বড় অংশের সাথে ক্ষমতার অংশীদারিত্বের একটি চুক্তি স্বাক্ষর করেছিল এবং ২০০৪ সালের অক্টোবরের মধ্যে প্রাদেশিক পরিষদের সংবিধান প্রণয়নের কথা ছিল। কিন্ত চুক্তি বাস্তবায়ন বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে এবং সমস্যা সৃষ্টি করছে।
