চীনে কয়লাখনিতে আটকা পড়েছে ১০৩ শ্রমিক
চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে কমপক্ষে ১০৩ জন শ্রমিক আটকা পড়েছে। জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। কর্মকর্তারা এ খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানান, চীনের গোয়াংদং প্রদেশে জিংনিং শহরের দেক্সিং কয়লা খনিতে রোববার দুপুর থেকে তারা খনির সুড়ঙ্গ পথে আটকা পড়েছে। সরকারিভাবে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কোনও কারণ জানা যায়নি। নিরাপত্তার অভাব ও উন্নতমানের যন্ত্রপাতির অভাবে চীনের কয়লঅখনিগুলো শ্রমিকদের জন্য মরন ফাঁদ হয়ে দেখা দিয়েছে। চলতি বছরের বিগত ছয় মাসে চীনে খনি দুর্ঘটনায় কমপক্ষে দুই হাজার সাতশ’ শ্রমিকের মৃত্যু হয়।
