২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ইমলামী উগ্রবাদীদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে

ব্রিটেনের যেসব মুসলমান ধর্মীয় নেতা সন্ত্রাসকে আশ্রয় দিয়ে থাকে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 02:14 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

লন্ডনের এ্যাটর্নি জেনারেল লর্ড গোল্ডস্মিথ এবং জননিরাপত্তা বিভাগের পরিচালক কেন ম্যাকডোনাল্ড সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে অভিযুক্তদের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

তারা টেলিভিশন অনুষ্ঠানে বলেন, তিনজন উগ্রবাদী মুসলিম ধর্মীয় নেতা ওমর বাকরি মোহাম্মদ, আবু ইজ্জাদীন ও আবু উজায়ের-এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে। সন্ত্রাস বিরোধী জননিরাপত্তা বিভাগের প্রধান আগামী সপ্তাহে স্কটল্যান্ড ইয়ার্ডয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অভিযুক্তদের শাস্তির বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। জননিরাপত্তা বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে যে কোনও ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।