জাপানের নিুকক্ষ ভেঙে দিয়েছেন কোইজুমি
জাপান ডাক বিভাগ বেসরকারীকরণ সংক্রান্ত একটি বিল সংসদের উচ্চকক্ষ নাকচ করে দেয়ার পর প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি নিু কক্ষ ভেঙে দিয়েছেন।
ডাক বিভাগ বেসরকারিকরণ করা হবে কি না সে সংক্রান্ত ভোটাভুটিতে ১২৫-১০৮ ভোটের ব্যবধানে কোইজুমির সংস্কার প্রস্তাবটি বাতিল হয়ে যায়। কোইজুমির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির মোট ২২ জন সদস্য বিলটির বিপক্ষে ভোট দেন। এতে করে দলের দ্বিখন্ডিত মনোভাবেরই প্রকাশ ঘটেছে।
এ অবস্থায় আগাম নির্বাচন দেয়া হলে সেটা ক্ষমতাসীন দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গত ৫০ বছর ধরে ক্ষমতাসীন এই দলের জনপ্রিয়তা ধীরে ধীরে কমে আসছে।
জাপান ডাক বিভাগকে বেসরকাররিকরণ করা হলে প্রতিষ্ঠানটি ইনস্যুরেন্স বিক্রি করে লাভবান হতে পারতো। কিন্তু গ্রামীণ পর্যায়ে তা সেবা প্রদান করতে পারবে বলে সন্দেহ প্রকাশ করে অনেকেই। সেইসাথে গ্রামে অনেকেই ডাক মারফত ভোট প্রদান করে থাকে। ডাক বিভাগের সংস্কারের ফলে সেই সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন গ্রামবাসী ও রাজনৈতিক নেতারা।
