সন্ত্রাসী হামলার আশঙ্কায় সৌদিআরবের মার্কিন দূতাবাস ২ দিনের জন্য বন্ধ ঘোষণা
সন্ত্রাসী হামলার আশঙ্কায় সৌদিআরবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট অফিসগুলো সোমবার ও মঙ্গলবার বন্ধ থাকবে। সৌদি দূতাবাসের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
সোমবার সৌদিআরবে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, দূতাবাস--কনস্যুলেট অফিসে কর্মরত কর্মকর্তা--কর্মচারিদের সরকারি কাজ ছাড়া বাইরে যেতে নিষেধাজ্ঞা ও চলাফেরায় সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদিআরবে যুক্তরাষ্ট্রের ভবনগুলোতে সন্ত্রাসী হামলার হুমকির পরিপ্রেক্ষিতে সকল আমেরিকান নাগরিককে রিয়াদ ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। আর এর ফলে রিয়াদ দূতাবাস ও দাহরানে কনস্যুলেট অফিস ৮ ও ৯ আগস্ট বন্ধ থাকবে। আমেরিকানদের একই সাথে স্মরণ করিয়ে দেয়া হয় যে, এর আগে সৌদিআরবে পশ্চিমা বিশ্বের বিভিন্ন ভবনগুলো সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
গত দুই সপ্তাহে সৌদিআরবে মার্কিন দূতাবাসে এ নিয়ে দুইবার সন্ত্রাসীরা হামলার হুমকি দিল। গত ২৫ জুলাই দূতাবাস হামলার ব্যাপারে প্রথমদফা সতর্কতা জারি করা হয়।
