ভারত থেকে ২ লাখ টন চিনি আমদানি করবে পাকিস্তান
পকিস্তানে এবার দুই লাখ টন চিনি রপ্তানি করবে ভারত। দীর্ঘদিন পর পাকিস্তান আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া এবং ফ্রেইটের সুযোগসুবিধা দেওয়ার কারণে এ সম্ভাবনা বেড়েছে। ইতোমধ্যে ভারত থেকে শাকসব্জি, পেঁয়াজ, রসুন এবং মহিষ ও ছাগল আমদানি শুরু হয়েছে।
পাকিস্তানে উৎপাদন ঘাটতি এবং অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধির কারণে দুবাই থেকে আগে চিনি আমদানি করত। কিন্ত এখন রমজানের সময় ভারত থেকে উন্নত মানের এবং দানাদার চিনি আনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে পাকিস্তান।
বিশ্বে চিনি উৎপাদনে ভারত অন্যতম স্থান দখল করে নিলেও চিনি ব্যবহারেও এ দেশটি শীর্ষে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য প্রয়োজন হয় এক কোটি আশি লাখ টন চিনি। ভারতীয় চিনি শিল্প ২০০৫--০৬ (অক্টোবর--সেপ্টেম্বর) সময়ে এক কোটি আশি লাখ টন চিনি উৎপাদন করবে বলে আশা করছে এবং অভ্যন্তরীণ ও রফতানি চাহিদা মেটানোর জন্য পঁয়তাল্লিশ লাখ টনের বাড়তি মজুদ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছে।
