২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিতে আল কায়েদা ইন্টারনেট ব্যবহার করছে

ইরাকে আল কায়েদার আত্মঘাতী বোমা ও চোরাগুপ্তা হামলাকারীরা নিয়মিত প্রশিক্ষণ এবং অন্যান্য কৌশল আয়ত্ত করতে ইন্টারনেটের মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছে। রোববার প্রকাশিত দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে একথা বলা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2005, 12:56 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

প্রতিবেদনে বলা হয়, ইরাকের তরুণ সন্ত্রাসীরা গোপনে সন্ত্রাসী তৎপরতা চালাতে ল্যাপটপ ও ডিভিডির মতো প্রযুক্তির সাহায্য নিচ্ছে। তারা ইন্টারনেট ও অন্যান্য নতুন প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থান থেকে বিশ্বব্যাপী সন্ত্রাসীদের প্রশিক্ষণ, যোগাযোগ ও পরিকল্পনা চালাচ্ছে।

আল-কায়েদা ও তার সহযোগী সংগঠনগুলো প্রশিক্ষণ সংক্রান্ত অত্যাধুনিক লাইব্রেরি গড়ে তুলেছে এবং তাদের চ্যাটিং রুম রয়েছে যেখান থেকে তারা সমর বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারছে। এছাড়া তারা বোমা কীভাবে তৈরি করতে হয় এবং বড় ধরনের অভিযানের সময় কীভাবে ছদ্মবেশে সিরিয়ার ভিতর দিয়ে ইরাকে প্রবেশ করতে হয় সেসব বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা গোয়েন্দা ও সন্ত্রাসবাদী বিশেষজ্ঞরা ধারণা করছেন যে, জিহাদি আন্দোলন এখন বড় আকারে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ফলে সরকারও তাদের কর্মকাণ্ড প্রতিহত করতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে পারছে না। ওয়াশিংটন পোস্ট এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, গত দুই মাস আগে ইন্টারনেটে আরবী ভাষায় ১৫ পৃষ্ঠাব্যাপী জীবাণু অস্ত্র নিয়ে আল কায়দা নেতা মোস্তফা সেটমারিয়াম নাসার একটি নিবন্ধ ওয়েবসাইটে প্রকাশিত হয়। ওই জীবাণু অস্ত্রের মাধ্যমে কীভাবে বিভিন্ন ব্যাধির জীবাণু তৈরি ও বিস্তার ঘটানো যায় সে ব্যাপারেও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।