মেক্সিকোতে বিস্ফোরণে নিহত ৭
মেক্সিকোর উত্তর--পূর্বাঞ্চলীয় শহর ওতোম্বায় শনিবার একটি ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ট্রাক ভর্তি আতসবাজির বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
মেক্সিকো প্রদেশের সিভিল জননিরাপত্তা বিভাগের পরিচালক জানান, ধর্মীয় অনুষ্ঠানে আতসবাজি উৎসব চলাকালে আতসবাজি ভর্তি একটি ট্রাকে বিস্ফোরণ ঘটে। তির্থযাত্রীরা সান সালভাদরে রোমান ক্যাথলিকের একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য ওতোম্বা ছাড়ছিলো। নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
