২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালাকের ৩৩ বছর পর আবারও বিয়ে করতে যাচ্ছেন এক পর্তুগিজ দম্পতি

পর্তুগালের ৮১ বছর বয়সী একজন মহিলা তার সাবেক স্বামীকে আবারও বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। তিন দশক আগে তাদের দু’জনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 11:12 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সিলভিনা আঝিনহা জানান, তাকে ছেড়ে যাওয়ার তিন বছর পরও সে আমার সাথে ঈর্ষাপূর্ণ আচরণ করেছে। কিন্তু এখন সে অনেক শান্ত। এখন আর সে আগের মত মেয়েদের পিছনে ঘুরঘুর করে না।

সিলভিনা বলেন, সবকিছুর পরও সে আমার জীবনের সবচেয়ে বড় ভালবাসা ছিল। যদিও ৩৩ বছর ধরে আমরা আলাদা রয়েছি, তবুও আমরা একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেয়নি।

সিলভিনা ১৯৬০ সালের দিকে ম্যানুয়েল ডি ওলিভিরাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই ওলিভিরা পরনারীতে আসক্ত হয়ে পড়লে তাদের তালাক হয়ে যায়। ২০০২ সালে তাদের মধ্যে আবার সম্পর্ক স্থাপিত হয়। তারা বিয়ে করতে চাইলেও উভয় পক্ষের সন্তানরা বাঁধা হয়ে দাঁড়ায় বলে সিলভিনা জানান।

সিলভিনা জানান, ভালবাসা বয়স মানে না। সৃষ্টিকর্তা যতদিন চায়, ততদিন আমরা একসাথে থাকবো।