‘লন্ডনে আরও হামলা হবে’, বিস্তারিত
ওসামা বিন লাদেনের সহযোগী আয়মান আল জাওয়াহরী এই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে, টনি বে¬য়ারের পররাষ্ট্র নীতির কারণে লন্ডনকে আরও হামলার মোকাবেলা করতে হবে।
আরব স্যাটেলাইট চ্যানেল আল জাজিরা বৃহস্পতিবার জাওয়াহরীর বক্তব্য সম্বলিত একটি ভিডিও টেপ সম্প্রচার করেছে।
আল কায়েদার ডেপুটি বলেন, ‘ব্লেয়ারের কারণেই আপনাদেরকে মধ্য লন্ডনে ধংসাত্মক ঘটনা দেখতে হয়েছে। তার কারণে এই ধরণের হামলা আরও হবে’।
ব্লেয়ার এ কথা অস্বীকার করেন যে, তার নীতিমালার কারণে সাত জুলাই হামলা চালানো হয়েছে। ওই বোমা হামলায় ৫৬ জন নিহত হয়।
পুলিশ এখনও ওই বোমা বিস্ফোরণের ঘটনার ব্যাপারে তদন্ত চালাচ্ছে।
সাত জুলাই তিনটি পাতাল রেলে এবং একটি বাসে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
এরপর গত ২১ জুলাইও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ব্যর্থ ওই হামলার ঘটনায় ১৫ জনকে আটক করা হয়।
লন্ডনের রাস্তায় রাস্তায় ব্যাপক পুলিশী তৎপরতা চলছে। ছয় হাজার অফিসার দুই ্এবং চার সপ্তাহ আগের হামলার পুনরাবৃত্তি রোধে নজরদারি বজায় রেখেছে।
এর আগে শেষবারের মতো জাওয়ারীর ভিডিও সম্প্রচারিত হয় জুনে। সে সময় তিনি বলেছিলেন, মুসলমানদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ওপর নির্ভর করলে চলবে না। সহিংসতার পথ বেছে নিতে হবে।
ফেব্রুয়ারি মাসেও তার একটি ভিডিও সম্প্রচারিত হয়।
মিশরীয় বংশোদ্ভূত জাওয়ারী পাকিস্তান অথবা আফগানিস্তানের দুর্গম সীমান্ত এলাকায় লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
