২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

রাশিয়ায় বৃহস্পতিবার বাস-ট্রাকের মুখোমুখি এক সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত এবং আরও ২৭ জন আহত হয়েছে। জরুরি নিরাপত্তা বাহিনী এ তথ্য জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 04:12 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টর বেল্টসভ জানান, রাজধানী মস্কোর এক হাজার ছয় কিলোমিটার পূর্বের পশ্চিম সাইবেরিয়ার কুরগানে বৃহস্পতিবার সকালে একটি ভলভো ট্রাক বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসকে আঘাত করে। এর ফলে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কমপক্ষে ৯ জন নিহত ও ২৭ ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে ভিক্টর জানান।

আঞ্চলিক ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, তদন্ত দলের বিশ্বাস, ট্রাকটি ভুল লেনে চলছিল এবং ঘন কুয়াশার কারণে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় বাসটিতে ৩৬ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে আটজনই বাস যাত্রী। অপর জন ট্রাকটির চালক।