২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে লন্ডনে পুলিশের ব্যাপক উপস্থিতি

ব্রিটিশ পুলিশ রাজধানী লন্ডনে বৃহস্পতিবার থেকে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করেছে। ৭ ও ২১ জুলাই লন্ডনের পাতাল রেল ও বাসে হামলার কারণে সতর্কতা হিসেবে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 02:56 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ছয় হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ রাজধানীর বিভিন্ন পাতাল রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে টহল শুরু করে দিয়েছে। সাদা পোশাকের পুলিশ কর্মকর্তারা পাতাল রেল ও বাস যাত্রীদের মাঝে চলাফেরা করবেন বলে জানা গেছে।

লন্ডনের ২১ জুলাইয়ের তিনটি পাতাল স্টেশন ও একটি বাসে বোমা বিস্ফোরিত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। অপরদিকে ৭ জুলাইয়ের তিনটি পাতাল রেল ও অপর একটি বাসে চারটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৬ জন নিহত এবং সাত শতাধিক আহত হয়েছে।