সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে চীন এবং রাশিয়া
চীন এবং রাশিয়া আগামী ১৮ থেকে ২৫ আগস্ট সপ্তাহব্যাপী এক যৌথ সামরকি মহড়ায় অংশ নেবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রনালয় মঙ্গলবার এ ঘোষনা দেয়।
‘পিস মিশন ২০০৫’ নামে এ সামরিক মহড়ায় প্রায় ১০ হাজার সেনা অংশ নেবে।দু'দেশের সেনা, বিমান এবং নৌবাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জামাদি মহড়ায় প্রদর্শিত হবে।
গত বছরের জুলাই মাসে এ যৌথ মহড়ার চুক্তি স্বাক্ষরিত হয়। সাংহাই কো অপরাশেনের অন্তর্ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা এ মহড়ায় থাকবে। তবে এ মহড়ায় তৃতীয় কোন দেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে চীন এবং রাশিয়া।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন এবং রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নির্দশন হিসেবে এ মহড়া।
