২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় নিষিদ্ধঘোষিত ২ হাজার ডানপন্থী যোদ্ধার অস্ত্রত্যাগ

কলম্বিয়া সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার পর নিষিদ্ধ ঘোষিত ডানপন্থী যোদ্ধারা সোমবার অস্ত্রত্যাগ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 12:07 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

কলম্বিয়ার ইউনাইটেড সেলফ ডিফেন্স বাহিনীর (এইউসি) একটি ভিন্ন অংশ ‘হিরোজ অব গ্রানাডা’ বছরের পর বছর দেশটিতে অস্থিরতা এবং অরাজকতা চালিয়ে আসছিল। গ্র“পটির কমান্ডার দিয়েগো মুরিলো নিজেও এই আত্মসমর্পণে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের একটি আদালতে আধাসামরিক গ্র“পের বিদ্রোহী নেতা মুরিলোর বিপক্ষে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। মাদক সম্রাট পাবলো এস্কোবারকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মুরিলো দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য পাচারের সাথে জড়িয়ে আছে। সমুদ্র পথে যুক্তরাষ্ট্রে কয়েক টন কোকেন পাচারের অভিযোগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের আদালতে তাকে অভিযুক্ত করা হয়।