২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল্লাহকে সৌদি আরবের নতুন বাদশাহ ঘোষণা

সৌদি যুবরাজ আব্দুল্লাহকে দেশটির নতুন বাদশাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজকে নতুন ক্রাউন প্রিন্স ঘোষণা করা হয়েছে। সোমবার সৌদি বাদশাহ ফাহাদের মৃত্যুর পর এ ঘোষণা দেয়া হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 01:47 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সোমবার রিয়াদের একটি হাসপাতালে বাদশা ফাহাদ ইন্তেকাল করেন। তার স্থলে নতুন রাজা হলেন  আব্দুল্লাহ। অবশ্য বাদশাহ ফাহাদ ১৯৯৫ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁর সৎ ভাই ক্রাউন প্রিন্স আব্দুল¬াহই সৌদির শাসনভার পরিচালনা করে আসছেন।

১৯২৩ সালে জন্মগ্রহন করেন প্রিন্স আব্দুল¬াহ। তিনি বাদশাহ ফাহাদের সৎ ভাই এবং  সাবেক সৌদি রাজা  আব্দেল আল আজিজের ৩৭ তম সন্তান। ৭৯ বছর বয়সী আব্দুল্লাহ ১৯৯৫ সাল থেকে শাসনতন্ত্র পরিচালনা করছেন এবং কিছুটা সংস্কারবাদী নেতা হিসবে জনপ্রিয়তা পেয়েছেন।

সৌদিআরব বিশ্বের সবচে বড় তেল সমৃদ্ধ দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র। সৌদি সূত্র জানায়, বাদশাহ ফাহাদের মারা যাওয়ার পরও তাদের তেল সংক্রান্ত এবং পররাষ্ট্রনীতির   কোনো পরিবর্তন ঘটবে না।

বাদশাহ ফাহাদের মৃত্যুর ঘোষণার পর মিশরে অনুষ্ঠিতব্য আরব লীগের সম্মেলন হবে কিনা সেটি এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে ফাহাদের মৃত্যুর খবরের পর  তেলের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বেড়ে গেছে।