২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গরু বিক্রি করবে না ভারত

পাকিস্তান তার অভ্যন্তরীন চাহিদা পূরণের জন্য ভারত থেকে গৃহপালিত পশু আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সে অনুযায়ী লাহোরের নিকটবর্তী ওয়াগা সীমান্ত দিয়ে আগামী সপ্তাহে মহিষ এবং ছাগলের একটি ভারতীয় চালান পৌঁছাবে। প্রথম চালানে থাকছে ১০০ মহিষ এবং ২০০ ছাগল।

ভারত গরু রফতানির প্রস্তাব নাকচ করে দিয়েছে। তাদের বক্তব্য গরু রফতানি করতে গেলে অভ্যন্তরীণ বিতর্কের ঝড় উঠবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ পার্শ্ববর্তী দেশগুলো থেকে গৃহপালিত জন্তু এবং শাকসব্জি আমদানির কথা গত মে মাসে ঘোষণা করেন। কিন্ত আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ সিদ্ধান্ত কার্যকর করতে বিলম্ব হয়।

সূত্র জানায়, পাকিস্তানের চেয়ে তিন গুণ সস্তায় ভারতে খাসি এবং গো-মাংস বিক্রয় হয়। ভারত থেকে পশু আমদানীর ফলে পাকিস্তানে মাংসের দাম কমে আসবে বলে অভিজ্ঞদের ধারনা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।