২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশাহ ফাহাদের জীবন বৃত্তান্ত

সৌদি বাদশাহ ফাহাদ সোমবার ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তার পুরো নাম ফাহাদ বিন আব্দেল আজিজ । ১৯২৩ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বাবা সৌদি রাজ্যের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দেল আজিজ আল সউদ। মায়ের নাম হাসসা বিনতে আহমাদি আর-সুদাইরি। বাবা-মা’র সাত সন্তানের একজন ছিলেন তিনি।

সৌদি রাজ পরিবারের জন্য রাজধানী রিয়াদে স্থাপিত প্রাইভেট স্কুলে ফাহাদ লেখাপড়া করেন। পরবর্তীতে ইসলাম অব মক্কার ছাত্র ছিলেন।

বয়স যখন বিশ, তখন থেকেই ফাহাদ তাঁর বড় ভাই ফয়সালের অধীনে সরকারি কাজে যোগদান করেন। ফয়সাল তখন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। ১৯৪৫ সালে যখন জাতিসংঘ চার্টার স্বাক্ষরিত হয়, দুই ভাই সেখানে উপস্থিত ছিলেন।

ত্রিশ বছর বয়সে তিনি সৌদির শিক্ষা মন্ত্রী নিযুক্ত হন। শিক্ষা মন্ত্রী হিসেবে তিনি সাত বছর দায়িত্ব পালন করেন। এরপরও ১৯৬২ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে তিনি ডেপুটি প্রধানমন্ত্রীর পদ লাভ করেন।

১৯৭৫ সালে খালিদ যখন বাদশাহ হলেন, তখন ফাহাদ প্রিন্স ক্রাউন হিসেবে ভূষিত হন। এরপর ১৯৮২ সালে খালিদের মৃত্যু হলে তিনি সৌদি সাম্রাজ্যের শাসনভার লাভ করেন।

শাসনামালে বাদশাহ ফাহাদ পূর্বসূরীদের চেয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতে বেশি অংশগ্রহণ করেন। লেবাননের র্দীঘ ১৫ বছরের গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে বিবদমান সংগঠনগুলোর নেতৃবৃন্দকে শান্তিচুক্তি স্বাক্ষরে আরব লীগ সৌদির তায়েফ শহরে জড়ো করেছিলেলন। এর পিছনে বাদশাহ ফাহাদের শতভাগ অংশগ্রহণ ছিল।

১৯৮১ সালে তিনি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার রূপরেখা দেন। পরবর্তী বছরেই আরব লীগ শীর্ষ সম্মেলনে সেটি গৃহীত হয়।

আন্তর্জাতিক রাজনীতিতে তিনি সৌদির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করেন। তার অনুমতিতেই মার্কিন সামরিক বাহিনী সেখানে ঘাঁটি তৈরি করতে সক্ষম হয়।

১৯৮৬ সালে তিনি নিজেকে মক্কা ও মদিনা নামের দুই পবিত্র নগরীর প্রহরী হিসেবে ঘোষণা দেন।