২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছর ইরাক থেকে সেনা প্রত্যাহার শুরু করবে যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যপারে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্র ইরাক থেকে ২০০৬ সালের মাঝামাঝি নাগাদ ৮০ হাজার সেনা এবং ওই বছরের শেষদিকে বাকি ৬০ হাজার থেকে ৪০ হাজার সেনা প্রত্যাহার করে নেবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

রবিবার পেন্টাগনের দুই কর্মকর্তার বরাত দিয়ে নিউজউইক ম্যাগাজিনএ সংক্রান্ত এক প্রতিবেদনে প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের আগে যুক্তরাষ্ট্র ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ১৮টি প্রদেশের মধ্যে ১৪টি প্রদেশের নিরাপত্তা ভার ইরাকি বাহিনীর কাছে হস্তান্তর করবে। ইরাকের মোট ১ লাখ ৭৬ হাজার বহুজাতিক বাহিনীর মধ্যে ৬৬ হাজার কমিয়ে আনা হবে। ইরাকে মার্কিন কমান্ডার জেনারেল জর্জ কেসেই গত সপ্তাহে সাংবাদিকদের সাথে আলাপকালে যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা কমানোর ইঙ্গিত দিয়েছেন। ২০০৫ সালের ১৫ ডিসেম্বরে ইরাকে স্থায়ী সরকার গঠনের পর সরকার যদি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাদেরকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের অনুরোধ জানায় তাহলে তারা তা মানতে রাজি।

নিউজউইকের ম্যাগাজিনে আরো বলা হয়, এর মধ্যেই মার্কিন বাহিনী তাদের উল্লেখযোগ্য কাজ শেষ করবে।

অবশ্য মার্কিন সরকার যুক্তরাষ্ট্র সরকারের পরিকল্পনায় পরিবর্তন সংক্রান্ত কেসেইয়ের মন্তব্য প্রত্যাখ্যান করেছে। চলতি বছরের প্রথম দিকে এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে একটি সময়সীমা নির্ধারণ করেছে।