রলিংসকে নিয়ে মিডিয়ার বাড়াবাড়িতে ক্ষুব্ধ প্রাটচেট
ব্রিটেনের জনপ্রিয় ঔপন্যাসিক টেরি প্রাটচেট হ্যারি পটারের লেখক রলিংসকে নিয়ে মিডিয়ার অতিরিক্ত বাড়াবাড়িতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, মিডিয়া অন্যান্য সফল লেখকদের অবদমিত করে রলিংসকে নিয়ে মেতে উঠেছে।
ব্রিটেনের ঔপন্যাসিক প্রাটচেটের বিভিন্ন বই এ যাবৎ কমপক্ষে চার কোটি কপি বিক্রি হয়েছে।
প্রাটচেট অভিযোগ করেন, মিডিয়া অন্যান্য লেখকদের কল্পরাজ্যের লেখাগুলো অবহেলা করতে শুরু করেছে।
সম্প্রতি রাউলিংয়ের হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স বইটি প্রকাশিত হয়েছে। ১৬ জুলাই প্রকাশিত হবার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বইটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৯০ লাখ কপি বিক্রি হয়েছে।
