ধূমপান নিষেধাজ্ঞার ক্ষেত্র বৃদ্ধি করছে সিঙ্গাপুর
সিঙ্গাপুর ধূমপানজনিত কারণে রোগের বিস্তার হ্রাস করতে দেশটিতে আরোপকৃত ধূমপান--বিরোধী আইনের ক্ষেত্র আরও বৃদ্ধি পাচ্ছে। সিঙ্গাপুরের বিভিন্ন জন এলাকায় নতুন এ নিষেধাজ্ঞা ২০০৬ সালের জুলাই থেকে কার্যকর হবে। সরকারের একজন মন্ত্রী সোমবার এ তথ্য জানান।
পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রী ইয়াকুব ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে স্থানীয় বেতার জানায়, খোলা ক্যাফেটেরিয়া ও হকার সেন্টারের কিছু স্থানে ধূমপানের করার অনুমতি দেয়া হবে।
ইব্রাহিম বলেন, ১ জুলাই ২০০৬ থেকে অধূমপায়ীরা নির্বিঘেœ ক্যাফে শপে ও হকার সেন্টারে তাদের খাবার গ্রহণ করতে পারবেন।
বর্তমান সিঙ্গাপুরে পানশালা ছাড়া সকল শীতাতপ--নিয়ন্ত্রিত ভবনে ধূমপান নিষিদ্ধ।
এছাড়া জুলাই ২০০৭ সাল থেকে দেশটির শীতাতপ--নিয়ন্ত্রিত বিনোদন কেন্দ্রগুলোতেও ধূমপানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ইব্রাহিম জানান। ক্যাফে শপ ও হকার সেন্টার মালিকদের ধূমপানের জন্য আলাদা কক্ষ তৈরি করতে সময় দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
