২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে সেনা ঘাঁটি তুলে নিতে বলেছে উজবেক সরকার

উজবেকিস্তান থেকে মার্কিন ঘাঁটি উঠিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে উজবেক সরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ খবর নিশ্চিত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 02:27 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

উজবেক ঘাঁটি থেকে আফগানিস্তানে সামরিক অপারেশন চালানো হতো।

এ ব্যাপারে দুটো সার্বভৌম দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে। তবে চুক্তি মোতাবেক যে কোন পক্ষই চুক্তি বাতিল করেও দিতে পারে বলে স্টেট পররাষ্ট্র দপ্তরের মূখপাত্র জানিয়েছেন। শুক্রবার মার্কিন দূতাবাসে উজবেকিস্তানের করশি-খানাবাদ বা কে টু নামে পরিচিত বিমান ঘাঁটি উঠিয়ে দেওয়া সংক্রান্ত একটি চিঠি প্রেরণ করা হয়।

করশি-খানাবাদ বিমান ঘাঁটি আফগানিস্তানে মানবাধিকার সংক্রান্ত উপকরণাদি প্রেরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বৃহৎ সামরিক বিমানের জ্বালানি সংগ্রহের জন্যও এই ঘাঁটি ব্যবহৃত হত।

এদিকে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মধ্য এশিয়ায় সফরে গেলে কিরগিজস্তান ও তাজাকিস্তানে মার্কিন ঘাঁটি পরিদর্শন করেন। স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা তাসখন্দে প্রেসিডেন্ট ইসলাম করিমভের

সাথে সাক্ষাতের চারদিন পর এ ঘোষণা আসল।