পাকিস্তান আগামী কয়েক মাসে আরও কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে : মোশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, আগামী কয়েক মাসে পাকিস্তান আরও কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।
তিনি বলেন, পাকিস্তানের নিরাপত্তাই আমাদের কাছে এখন অগ্রাধিকার পাচ্ছে। প্রেসিডেন্ট মোশাররফ শনিবার উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রদেশের কাবালে এক জনসমাবেশে একথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পুনরায় পরিশোধিত করা ছাড়াও জোরদার করা হবে। এক্ষেত্রে কারোর অনুরোধ মানতে আমরা বাধ্য নই। আর এজন্যই পাকিস্তান আগামী কয়েক মাসে আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। কারণ এই মুহূর্তে পাকিস্তানের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে মুখ্য বিষয়।
ভারত যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্টিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। আর তখন প্রেসিডেন্ট মোশাররফ বলেছিলেন, এটা নিয়ে পাকিস্তান উদ্বিগ্ন নয়।
জনসমাবেশে মোশাররফ বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের যে কার্যকারিতা তা নষ্ট করার ক্ষমতা প্যাট্টিয়টের নেই।
মোশাররফ বলেন, মার্কিন চাপ থাকা সত্ত্বেও পাকিস্তান পরমাণু ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রাখবে।
