আলজেরিয়ার ধর্মীয় নেতাকে বহিষ্কার করেছে ফ্রান্স
দক্ষিণ-পূর্ব প্যারিসের একটি মসজিদে জিহাদের ওপর বক্তৃতা দেওয়ায় আলজেরিয়ার এক কট্টর ইসলামী ধর্মীয় নেতাকে ফ্রান্স বহিষ্কার করেছে।
রেদা আমিরুদ নামের ৩৫ বছর বয়সী ওই নেতাকে ফ্রান্সের মার্সেলী থেকে জাহাজে করে আলজেরিয়ায় ফেরত পাঠানো হয়েছে।
ফ্রান্সের আভ্যন্তরীন মন্ত্রণালয় আগস্টে আরও ১০ জন ধর্মীয় নেতাকে বহিষ্কার করার পরিকল্পনা গ্রহণ করেছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রী নিকোলাস সারকোজি দৈনিক লা প্যারিসিয়েন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ফ্রান্সের বিরুদ্ধে যারাই এ ধরনের কথা বলবে তাদের সবাইকেই বহিষ্কার করা হবে।
লন্ডনের বোমা হামলার প্রেক্ষিতেই ফ্রান্স এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।
