২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ বলে ব্রিটেনকে দুষলেন মোশাররফ

ইসলামী জঙ্গীদের জন্য সবচে নিরাপদ স্থান ব্রিটেন। অন্যান্য দেশের আবেদন সত্ত্বেও তারা এসব জঙ্গীদের ধরতে ব্যর্থ বলে মন্তব্য করে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 11:31 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সানডে টাইমস-এর সাথে এক সাক্ষাৎকারে জেনারেল পারভেজ মোশাররফ একথা বলেন।

মোশারফ বলেন, তারা ইসলামি জঙ্গীদের নিষিদ্ধ করতে আমাদের কাছে দাবি করার আগে সেটা নিজেদেরই পালন করা উচিত ছিল। যেমন আমাকে পাকিস্তানের চরমপন্থী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে বলার পর আমি করেছি।

ব্রিটেনে বিশেষ করে আল-মুহাজিরন ও হিজবুত-তাহরির-এর মত দলগুলো নিষিদ্ধ ঘোষণা করা উচিত ছিল, যারা নিজেদের প্রতিহিংসা চারিতার্থ করতে ক্ষোভ ও হিংসার শিক্ষা দেয়।

সন্ত্রাস বিরোধী যুদ্ধে টনি ব্লেয়ারের অন্যতম মিত্র পারভেজ মোশাররফ, ব্রিটেনের ৭ জুলাইয়ের বোমা হামলাকারী হামলা চালানোর আগে পাকিস্তান ভ্রমন করেছেন এমন অভিযোগের তীব্র বিরোধিতা করেন। তবে ব্লেয়ার জঙ্গী প্রশিক্ষন কেন্দ্র ও কট্টর মাদ্রাসা বা ধর্মীয় স্কুলের ব্যপারে মোশাররফের ওপর কড়াকড়ি আরোপে চাপ দিলে গত সপ্তাহে পাকিস্তানে এক হাজার চারশ’ বিদেশী মাদ্রাসা ছাত্রদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও পাকিস্তানি নিরাপত্তা বাহিনী প্রায় শ’খানেক সন্দেহভাজন জঙ্গী ও ইসলামি ধর্মীয় নেতাদের আটক করেছে। এমনকি জয়ইশ-ই-মোহাম্মদ দলের নেতা মাসুদ আজহারকেও ধরার যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ব্রিটেন মানবাধিকার চর্চার কারণে বাইরের দেশের অনেকেই দেশটিকে নিরাপদ স্থান হিসেবে মনে করে। কিন্তু ব্রিটেনের সেসব দলগুলোর ব্যপারে ব্যবস্থা নেয়া উচিত।