২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০টি বোয়িং ৭৮৭ কিনবে চীন

দেশের এয়ারলাইন্স শিল্পকে আরও সমৃদ্ধ করতে ছয় বিলিয়ন ডলার ব্যয়ে ৫০টি বোয়িং ৭৮৭ কেনার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। দেশটির বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার এ কথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 03:08 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

আগামী মাসে সরকার দেশটির বিমান এয়ারলাইন্সগুলোর সাথে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এ চুক্তির সাথে চীনের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা এয়ার চায়না, সাংহাইভিত্তিক চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, হায়নান এয়ারলাইন্স, জিয়াম্যান এয়ারলাইন্স ও সাংহাই এয়ারলাইন্স জড়িত।

দেশটির প্রতিরক্ষা ও পুনর্গঠন কমিশনের বরাত দিয়ে বার্তাসংস্থা জানায়, ২০০৮ সালে বেইজিংয়ে গ্রীষ্মকালীন অলিম্পিক শুরু হওয়ার আগেই অনেকগুলো উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে।

চীন চলতি বছর সেদেশের এয়ারলাইন্স শিল্পকে আরো সমৃদ্ধ করতে বেশ কিছু বোয়িং ও ইউরোপীয়ান এয়ারবাস সংগ্রহ করবে বলে ঘোষণা দিয়েছিল।

এমন ঘোষণার পর উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর কাছে চীন এখন অন্যতম প্রধান বাজারে পরিণত হয়েছে।