স্পেনের মহাসড়কে বোমা বিস্ফোরণ
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের প্রধান একটি মহাসড়কে শুক্রবার দুপুরে দুদফা বোমা বিস্ফোরিত হয়েছে। তবে বোমা হামলায় কেউ হতাহত হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মূখপাত্র বলেন, বোমাগুলো ছিলো অপেক্ষাকৃত ছোট আকৃতির এবং এর ফলে কেউ হতাহত না হলেও সম্পদের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। প্রথম বোমাটি মাদ্রিদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মহাসড়ক এবং দ্বিতীয় বোমাটি সিভেলি মহাসড়কে বিস্ফোরিত হয়। স্পেনে আগস্টের ছুটির আগে বোমা বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর আগে বাস্ক বিচ্ছিন্নতাবাদীরা বোমা হামলার হুমকি দিয়েছিল।
