অস্ট্রেলিয়ায় গান্ধীর ছবি সম্বলিত মাংসের তরকারি বিক্রি, ক্ষেপেছে পুরো ভারত
অস্ট্রেলিয়ায় ভারতের অবিংসদিত নেতা, অহিংস নীতির ধারক মহাত্মা গান্ধীর স্কেচ অংকিত মাংসের এক ধরনের তরকারি বিক্রি করায় ভারতে ব্যপক সমালোচনার ঝড় উঠেছে।
শুক্রবার দেশটির রাজ্যসভায় বিজেপির একজন সিনিয়র সদস্য ‘ভারতীয় জাতির পিতা’-কে বিচিত্রভাবে উপস্থাপন করে উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান।
কারির ক্যানটির গায়ে গরুর মাংস, মাছ ও মুরগীর মাংসের ছবির পাশাপাশি মহাত্মা গান্ধীর ছবি আঁকা রয়েছে। বিজেপি সদস্য কালরাজ মিশ্র ভারত সরকারকে অস্ট্রেলিয়ার সরকারের সাথে এ ব্যাপারে কুটনৈতিকভাবে আলোচনার জন্য বলেন। ওই প্রতিষ্ঠানটি গান্ধীর জনপ্রিয়তাকে পুঁজি করে ব্যাবসা করতে চাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এ ঘটনানাটিই অস্ট্রেলিয়াতে প্রথম নয় এর আগেও খাদ্য উপাদান ও ভোগ্য পণ্যের গায়ে হিন্দু দেব দেবীর ছবি একে ব্যবসায়িক মুনাফা লাভের চেষ্টা করা হয়।
