২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআই ভবনের কফি শপে ডাকাতির চেষ্টাকালে ১ জন গ্রেফতার

ওহিও’র এক বাসিন্দাকে মার্কিন গোয়েন্দাসংস্থা এফবিআই ভবনের একটি কফির দোকানে ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

যে দোকানে তিনি ডাকাতি করার চেষ্টা করছিলেন, তার কয়েক ফ্লোর ওপরেই ছিলো এফবিআই’র টলেডো অফিস। সকালে যখন লোকজন দোকান থেকে কফি নিতে ব্যস্ত, ঠিক সে সময় ওই ডাকাতের পিছনেই ছিলেন কফি দোকানটির ম্যানেজার।

এফবিআই টলেডো অফিসের প্রধান কার্ল স্পিচোশি এবং কফি দোকানের ম্যানেজার ডাকাতকে হাতে নাতে ধরে ফেলেন।

পুলিশ ৩৪ বছর বয়সী আন্দ্রিও জনসনের বিরুদ্ধে ডাকাতি ও জিনিসপত্রাদি তছনছ করার অভিযোগ আনেন। কর্তৃপক্ষ জানায়, পরে গ্রেফতারকৃত লোকটি পুলিশের গাড়ির পিছনের জানালা লাথি মেরে ভেঙ্গে ফেলেন।

টলেডো এফবিআই অফিসের প্রধান স্পিচোশি বলেন, কফি দোকানটির ম্যানেজার জনসনকে পাকড়াওয়ের আগে আমি ভেবেছিলাম, লোকটি দোকানের কর্মচারি। পুলিশ জানায়, জনসন দোকানে প্রবেশ করে কাউন্টারের ওপর দিয়ে লাফ দিয়ে স্টোর ম্যানেজারকে একটি জুস মেশিনের দিকে ছুঁড়ে মারে।

এফবিআই প্রধান ও অন্য দুজন জনসনকে ধরার চেষ্টা করেন। পরে স্পিচোশি এফবিআই সদস্যদের টেলিফোনে খবর দিলে তারা দ্রুত নিচে নেমে আসেন এবং জনসনকে হ্যান্ডকাফ পরান।