নতুন অ্যালবামের প্রথম একক হিসেবে ‘হাং আপ’ই ম্যাডোনার পছন্দের
বিখ্যাত পপ তারকা ম্যাডোনো তার নতুন এ্যালবাম ‘কনফেশনস অন এ ড্যান্সফ্লোর’ এর প্রথম একক গান হিসেবে ‘হাং আপ’কেই পছন্দ করেছেন।
তবে অ্যালবাম কবে প্রকাশিত হবে তার তারিখ এখনো নির্ধারিত হয়নি। ম্যাডোনা গত জুনে এবিসি টেলিভিশনে ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে বলেছিলেন, নতুন অ্যালবাম হবে ড্যান্স মিউজিক টাইপের আর ২০০৬ সালের তার ট্যুরকে সামনে রেখেই এটি সাজানো হয়েছে।
২০০৩ সালে ম্যাডোনোর ‘আমেরিকান লাইফ’ অ্যালবাম মুক্তি পাওয়ার আগে এটি বিলবোর্ডের তালিকায় ১ নম্বরে থাকলেও বিক্রির দিক থেকে ছিলো সবচে’ কম।
ম্যাডোনোর ওয়েব সাইটে বলা হয়েছে, ২০০৪ সালে ম্যাডোনোর রি-ইনভেনশন ট্যুরের মিউজিক ডিরেক্টর স্টুয়ার্ট প্রাইস হাং আপ গানটির প্রযোজনা করেছেন। চলতি বছরের শেষ দিকে এগান নিয়ে তার একটি ডিভিডি বের হবে।
