২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকের গায়ে বমি করার শাস্তি

শিক্ষকের গায়ে বমি করে দেওয়ায় মার্কিন এক কিশোরকে অদ্ভুত শাস্তি দেওয়া হয়েছে। আদালতের শাস্তির আদেশ অনুযায়ী ওই কিশোর আগামী চারমাস পুলিশের গাড়িতে যারা বমি করে দেয় তাদের বমি পরিষ্কার করবে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 10:17 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বুধবার জনসন কাউন্টির ম্যাজিস্ট্রেট শাস্তির রায় প্রদানকালে বলেন, শিক্ষকের প্রতি ছাত্রের এ আচরণ সকল শিক্ষকের জন্যই সমান অপমানের।

১৭ বছর বয়সী ওলাদি নর্থ-ওয়েস্ট হাইস্কুলের ওই ছাত্র ক্লাস চলাকালে তার স্পেনিশ শিক্ষক ডেভিড ইয়ংয়ের গায়ে বমি করে দেয়।

ওই কিশোরের পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাটর্নি বলেছেন, ফাইনাল পরীক্ষার ব্যাপারে মারাত্মক দুশ্চিন্তার ফলে ছাত্রটি এমন কাণ্ড করে বসে।