২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ফুট রুটিতে বিশ্ব রেকর্ড

ভারতের গুজরাট রাজ্যে সাত ফুট ব্যাস এবং ৬৩ দশমিক ৯৯ কিলোগ্রাম ওজনের চাপাতি (ময়দার রুটি) তৈরির রেকর্ড হয়েছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 11:46 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

গুজরাটের একটি মন্দিরে ধর্মীয় উৎসবের জন্য এই চাপাতি রুটিটি ৪০ কেজি যবের ময়দা , ২৮ দশমিক ৮৯ লিটার পানি, এক কেজি লবন এবং ৫০০ গ্রাম তেল তৈরি হয়। ১০ জন লোক এক ঘন্টার চেষ্টায় এটি তৈরি করে। এটাই এ যাবতকালের সর্ববৃহৎ চাপাতি রুটি হিসেবে স্বীকৃতি পেয়েছে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে।

জালারাম মন্দির সংস্কার কমিটি তাদের নির্মিত চাপাতির ভিডিও চিত্র এবং স্থানীয় প্রশাসকের সত্যতা স্বীকারোক্তিমূলক একটি চিঠি জানুয়ারিতে গিনেজ বুকে পাঠিয়েছিল। প্রসাদ হিসেবে তৈরি এই চাপাতি দিয়ে ২০০ লোকের ভুরিভোজও হয়েছিল বেশ ভালোভাবেই।