২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশযান ডিসকভারিতে ধ্বংসাবশেষ বিচ্ছুরিত, উদ্বিগ্ন নাসা

মহাকাশযান ডিসকভারিকে গত মঙ্গলবার নাসা সফলভাবে মহাশূন্যে উৎক্ষেপনের পরও আনন্দের রেশ দীর্ঘস্থায়ী হয়নি। দুঃশ্চিন্তায় নাসা বিজ্ঞানীদের কপালের ভাঁজ ক্রমশ পুরু হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 10:37 AM

Updated : 26 Apr 2022, 05:55 PM

উড্ডয়নের পর মহাকাশযান থেকে ধ্বংসাবশেষ বিচ্ছুরিত হওয়ার দৃশ্য ভিডিওচিত্রে ধরা পড়ে। একই সমস্যা আড়াই বছর আগে দুর্ঘটনা কবলিত কলম্বিয়ায় দেখা দিয়েছিল।

ফলে স্বভাবতই ২০০৩ সালের ১ ফেব্রুয়ারির কলম্বিয়ার নির্মম পরিণতি যেন ডিসকভারির ভাগ্যে না ঘটে সেজন্য বিজ্ঞানীদের উদ্বিগ্নতা বাড়ছে।

২০০৩ সালের ১৬ জানুয়ারি ৭ জন মানুষ নিয়ে মহাকাশযান কলম্বিয়া ১৬ দিন পরিভ্রমণের পর পৃথিবী কক্ষে ফেরার শেষ মুহূর্তে বাহ্যিক জ্বালানির ত্রুটির কারণে আটলান্টিকে ভেঙ্গে পড়েছিল।

সেটা মাথায় রেখেই ডিসকভারিতে বাহ্যিক জ্বালানি ট্যাঙ্ক সর্তকতার সাথে আলাদা রাখা হয়েছে এবং সার্বক্ষনিক নজরে রাখার জন্য ক্যামেরা বসানো হয়েছে। ফ্লাইট অপারেশন ম্যানেজার জন শ্যানোন বলেন, কোন ত্রুটি পরিলক্ষিত হলে মহাকাশচারিরা তা সারিয়ে নিতে পারবেন। ইলিন কলিন্স-এর তত্ত্বাবধানে ডিসকভারিতে নতুন মাত্রার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হিট শিল্ড মেরামতের প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।

এর আগে নানা যান্ত্রিক জটিলতার কারণে ডিসকভারির যাত্রা ব্যাহত হয়। গত ১৩ জুলাই জ্বালানি ট্যাংকের ফুয়েল সেন্সর খারাপ হওয়ার কারণে এই মহাকাশযানের যাত্রা স্থগিত করা হয়েছিল।

ডিসকভারির ৭ নভোচারির দু’জন মহিলা। ১২ দিনের এ যাত্রায় মহাশূন্যের বিভিন্ন বিষয়ে পরীক্ষা চালাবে ডিসকভারি। ২০০৩ সালে মহাকাশযান ভেঙ্গে পড়ার পর গত আড়াই বছরের মধ্যে নাসার এটাই প্রথম মহাকাশ অভিযান। তাই উৎক্ষেপনের পর স্বাভাবিকভাবেই উৎফুল্ল ছিলেন নাসা’র বিজ্ঞানীরা। ডিসকভারি আগামী ৭ আগস্ট কেনেডি মহাকাশ কেন্দ্রে অবতরণ করবে।