ভেনিজুয়েলার প্রেসিডেন্ট’র ল্যাপটপ চুরি
গত সপ্তাহে লিমা সফরকালে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ল্যাপটপটি খোয়া গেছে। কঠোর নিরাপত্তা ভেদ করে কিভাবে ল্যাপটপটি চুরি হলো তা এখনও বুঝে উঠতে পারেনি প্রেসিডেন্টের নিরাপত্তা কাজে নিয়োজিত কর্মকর্তারা।
স্থানীয় পুলিশ চুরি সন্দেহে জর্জ লুইস আলভারেজ ও ফ্লোর ডি মারিয়া পন্স সামানামূল নামক দু’জনকে আটক করেছে।
পুলিশ বলেছে, হোটেল কক্ষে পেরু, বলিভিয়া, ইকুয়েডর ও কলাম্বিয়ার বিভিন্ন কর্তৃপক্ষের সাথে শ্যাভেজের জরুরী বৈঠক চলাকালীন সময়ে তারা হোটেলে প্রবেশ করে। তাদের পরিচ্ছদ এবং পোশাকে ফোর্জ ব্যাজ থাকায় খুব সহজেই পার হয়ে যায় নিরাপত্তা বেষ্টনী। পরবর্তীতে শ্যাভেজ অতিথিদের সাথে লবিতে গেলে তারা বৈঠক রুমে ঢুকে তার ব্যক্তিগত সহকারীর কাছ থেকে ল্যাপটপটি ছিনিয়ে নেয়।
হোটেল থেকে দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হলেও লিমার নিকটবর্তী শহর সান লুইসে পুলিশ গাড়িটি আটকায়।
তবে এই চুরির ঘটনাকে গুপ্তচরবৃত্তিমূলক না বলে স্রেফ চৌর্যবৃত্তি বলেই মনে করছে পুলিশ। তারা হোটেলের অতিথিদের কাছ থেকে দামী জিনিসপত্র চুরিতে সিদ্ধহস্ত বলে জানিয়েছে পুলিশ।
