হাই হিল ব্যবহার মানসিক ভারসাম্যহীনতার কারণ
হাই হিল জুতো মানসিক ভারসাম্যতার কারণ হতে পারে। আর সে কারণেই সুইডেনের একজন বিজ্ঞানী মহিলাদের হাইহিল জুতো পরার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
হাই হিল জুতোর কারণে শুধু মানসিক ভারসাম্যহীনতাই নয় মহিলাদের মধ্যে বাড়ছে সিজোফোনিয়া রোগীর সংখ্যা।
বৈজ্ঞানিক জার্ল ফ্লেনসমার্ক বলেন, হাই হিলের কারণে মেয়েদের পায়ের নিম্নাংশে এমনভাবে চাপ পড়ে যে তারা কখনই স্বাভাবিকভাবে হাটতে পারেনা। এর ফলে মাংস পেশীতে স্নায়ুতন্ত্রের কার্যক্রম দূর্বল হয়ে আসে।
দীর্ঘ সময় হাই হিল ব্যবহারের কারণেই পাশ্চাত্য সমাজে মনোরোগীর সংখ্যার আধিক্য দেখা যায়। জুতার আধুনিকীকরণের ফলে ম্যাসাচুয়েটস থেকে ইংল্যান্ড ও জার্মানি এবং পরবর্তীকালে সমগ্র ইউরোপে-এর বিস্তার লাভ করে এবং উল্লেখযোগ্যভাবে মেয়েদের মধ্যে সিজেফোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পায়।
