২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের ক্যাফেতে বোমা হামলা

তুরস্কে এক বোমা হামলায় দু’জন মারাত্মক আহত হয়েছে। ইস্তাম্বুলের একটি ক্যাফেতে শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 11:02 AM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পুলিশ জানায়, টাইম বোমা কিংবা রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ক্যাফেতে কর্মরত একজন ওলন্দাজ এবং তুরস্কের এক ব্যক্তি হামলায় আহত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পুলিশ সন্দেহ করছে, এ হামলার পিছনে কুর্দি বিদ্রোহীরা জড়িত। এক সপ্তাহের মধ্যে তুরস্কে এটি দ্বিতীয় বোমা হামলা। গত শনিবার জনপ্রিয় এজিয়ান বীচ রিসোর্টে মিনিবাসের সিটের নিচে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে একজন আইরিশ টিনেজার এবং একজন ব্রিটিশ মহিলাসহ ৫ জন নিহত হয়েছিল।