রুয়ান্ডায় গণহত্যা এড়াতে ব্যর্থ হওয়ায় ক্লিনটনের অনুতাপ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন শনিবার রুয়ান্ডার গণহত্যা স্মৃতিসৌধ পরিদর্শনকালে দেশটিতে ১৯৯৪ সালে গণহত্যার শিকার আট লাখ মানুষের জন্য ‘ব্যক্তিগত ব্যর্থতা’র দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
মধ্য আফ্রিকার দেশগুলিতে এইচআইভি/এইডস প্রকল্পে সংক্ষিপ্ত পরিদর্শণের সময় তার শাসনামলে রুয়ান্ডায় হুটু বিদ্রোহীদের পরিচালিত হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। ক্লিনটন ফাউন্ডেশনের আংশিক অনুদানে নির্মিত স্মৃতিসৌধটি নির্মান করা হয়েছে।
এছাড়াও তিনি ১৯৯৮ সালে রুয়ান্ডা সফরের সময় গণহত্যার বিষয়টিকে স্বীকৃতি না দেয়ার জন্য অনুতাপ প্রকাশ করেন।
