২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র গুয়ান্তানামোর কিছু বন্দিকে মুক্তি দিচ্ছে

গুয়ান্তানামোর বন্দিদের মধ্যে যারা ভবিষ্যতের জন্য হুমকি নয়, সেসব বন্দিকে যুক্তরাষ্ট্র মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 03:20 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

মার্কিন পররাষ্ট্র দফতরের যুদ্ধাপরাধ বিষয়ক দূত পিয়েরে প্রোসপার বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র গুয়ান্তানামো বন্দিশিবিরে আটক সন্ত্রাসীদের মধ্যে কিছু সংখ্যককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি, মুক্তিকামী বন্দিরা যুক্তরাষ্ট্রের জন্য ভবিষতে কোন ধরনের হুমকির সৃষ্টি করবে না। যদি তারা যুক্তরাষ্ট্রের জন্য পুনরায় হুমকি হিসেবে দেখা দেয়, তাহলে সংশ্লিষ্ট দেশের সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হবে।”

তিনি বলেন, গুয়ান্তানামো বন্দিশিবিরে আটক ৫শ বন্দির মধ্যে ২শ ৪৭ জনকে যতদূর সম্ভব মুক্তি দেওয়া হবে।

অপরদিকে পররাষ্ট্র দফতরের বন্দি বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী ম্যাথিউ ওয়াক্সম্যান বলেন, আল-কায়েদা সদস্য ছাড়াও সন্দেহভাজন শত্রুদের গ্রেফতার করার অধিকার যুক্তরাষ্ট্রের রয়েছে।

তিনি বলেন, বস্তুত এর আগে যারা গুয়ান্তানামো বন্দিশিবির থেকে মুক্তি পেয়েছে, তারা পুনরায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

ওয়াক্সম্যান বলেন, আল-কায়েদা ও তালেবান বন্দিরা যুদ্ধাপরাধী হিসেবে গণ্য হবে না। তিনি বলেন, “আল-কায়েদা কোন দেশ নয় এবং তারা কোন কনভেশনের আওতায় পড়ে না। তৃতীয় জেনেভা কনভেনশন অনুয়ায়ী, তালেবান বাহিনী যুদ্ধাপরাধের মধ্যে পড়ে না। ওয়াক্সম্যান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বন্দি শিবিরে আটকদের সাথে জেনেভা কনভেনশন অনুয়ায়ী আচরণ করার জন্য কারারক্ষীদের নির্দেশ দিয়েছেন।