লন্ডনে বোমা হামলায় জড়িত সন্দেহে দ্বিতীয় জন গ্রেফতার
লন্ডনে বৃহস্পতিবারের বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দ্বিতীয় ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দক্ষিণ লন্ডনের স্টকওয়েল এলাকায় তল্লাশী চালিয়ে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া পুলিশ বৃহস্পতিবার তিনটি পাতাল রেল স্টেশন এবং একটি বাসে হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনের সিসিটিভি ইমেজ প্রকাশ করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পুলিশ জানায়, শুক্রবার সন্দেহভাজন চারজনের ছবি প্রকাশ করার পর জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। অবশ্য পুলিশ কমপ্লেইন্টস কমিশন (আইপিসিসি) জানিয়েছে, শুক্রবার পাতাল রেল স্টেশন স্টকওয়েলে পুলিশের গুলিতে নিহত ব্যক্তির ঘটনাটি তদন্ত করা হচেছ। মেট্টাপলিটান পুলিশ কমিশনার স্যার ইয়ান ব্লেয়ার বলেন, নিহত ব্যক্তি লন্ডনে বোমা হামলার সাথে জড়িত ছিল। কমিশন বলছে, আমাদের অভিযান চলছে সন্ত্রাসীদের বিরুদ্ধেই আমাদের অভিযান-কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়।
পুলিশ জানায়, সন্দেহভাজন চার ব্যক্তির মধ্যে গ্রেফতারকৃত ব্যক্তি তাদের মধ্যে একজন কিনা তা এখনো স্পষ্ট নয়।
স্কটল্যান্ড ইয়ার্ড সন্দেহভাজন সন্ত্রাসীদের গ্রেফতার করতে একটি হটলাইন (০৮০০ ৭৮৯৩২১) চালু করেছে। এদিকে বিটেনের মুসলিম কাউন্সিল পুলিশের ‘সম্ভাব্য দেখা মাত্র গুলির’ নির্দেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
