২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকশক্তি লোপ প্রাপ্তদের কথা বলাতে ভাষাশিক্ষা

স্ট্রোকে আক্রান্ত হয়ে বাকশক্তি লোপ পাপ্তদের যদি বিশেষ পদ্ধতিতে ভাষা শেখানো হয় তাহলে তারা আবারো কথা বলতে পারবেন বলে জানিয়েছেন জার্মানির একদল গবেষক।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

গবেষণার ফলাফল ইতোমধ্যেই একটি ইন্টারন্যাশনাল জার্নালেও প্রকাশিত হয়েছে।

জার্মানির কনস্টানজ বিশ্ববিদ্যালয়ের ড. মার্কার মেইনজার বলেন, “স্ট্রোকের পরে আপনি কনস্ট্রেইন্ট-ইনডুইস (সিআইএটি) পদ্ধতিতে ভাষা শিক্ষা নিলে কার্যকর ফলাফল পাবেন।”

মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় মেইনজার ও তার সহকর্মীরা বাক শক্তি হারিয়ে ফেলা ২৭ ব্যক্তির ওপর গবেষণা চালান। তারা এসব রোগির ওপর সিআইএটি পদ্ধতিতে ভাষা শিক্ষা, আস্তে আস্তে ভাষা শিক্ষার প্রয়োগ বাড়ানো এবং সিআইএটি প্লাস পরবর্তী রোগিদের লিখন ও প্রতিদিনের ঘটনাবলীর ছবি দেখানো শুরু করেন। এরই কোন একত পর্যায়ে এসব ব্যক্তি ক্রমশ কথা বলতে শুর করেন বলে গবেষকরা জানিয়েছেন।

গবেষকরা বলেন, সিআইএটি এবং সিআইএটি প্লাস পদ্ধতি প্রয়োগের ফলে রোগিদের কথা বলার আগ্রহ বেড়ে যায়। এ গবেষণায় দেখা গেছে, শতকরা ৮৫ ভাগ রোগির অবস্থার পরিবর্তন হয়েছে।

বাকশক্তি হারিয়ে ফেলা রোগিদের ভাষা শিক্ষা প্রশিক্ষণের পর গবেষকরা উল্লেখ করেন, সিআইএপি প্লাস পদ্ধতিতে রেগির একজন আত্মীয় রোগিকে নিত্যদিনের ঘটনাবলী সম্পর্কে অবহিত করানো হলে তার অবস্থার ধীরে ধীরে আরো উন্নতি হবে। গবেষণায় মূলত. স্ট্রোকে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলা একজন রোগি কীভাবে সংক্ষিপ্ত সময়ে মধ্যে ভাষা শিক্ষা লাভ করে নিজের অবস্থার উন্নতি ঘটাতে পারে সে বিষয়টির ওপর গুরুত্বরোপ করা হয়েছে।