লন্ডনে পুলিশের গুলিতে নিহত ব্যক্তি দেখতে এশিয়ানদের মতো ছিল
লন্ডনের স্টকওয়েলের একটি পাতাল রেল স্টেশনে পুলিশের গুলিতে শুক্রবার এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিটি দক্ষিণ এশিয়ার কোন একটি দেশের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার লন্ডনে তিনটি পাতাল স্টেশন ও একটি বাসে হামলার পর পুলিশ ঘটনার সাথে জড়িতদের হণ্যে হয়ে খুজছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা লোকটিকে দেখেছেন। যে দেখতে ছিল দক্ষিণ এশিয়দের মতো। সাদা পোষাকধারী পুলিশ কর্মকর্তাদের একজন তাকে একটি হ্যাণ্ড গান দিয়ে পরপর পাঁচবার গুলি করে।
মার্ক হুয়েটবি নামের একজন প্রত্যক্ষদর্শী উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, তিনি একটি হ্যান্ডগান দিয়ে পরপর ৫ বার গুলি চালিয়ে একজনকে হত্যা করতে দেখেছেন। নিহত লোকটিকে তার কাছে এশিয়ান বলে মনে হয়েছে।
হুয়েটবি বলেন, আমি ট্রেনে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ করে আমি চিৎকার চেচামেচি শুনতে পেলাম। সবাই ট্রেন থেকে নেমে যাওয়ার কথা বলছে। আমি দেখলাম ৩ জন সাদা পোশাকের পুলিশ একজন এশিয়ানকে ধাওয়া করছে। তাদের একজন লোকটিকে ধরে ফেললো এবং মেঝেতে শুইয়ে পরপর ৫ টি গুলি করলো।
ট্রেনের অন্য একজন যাত্রী এন্থনি লারকিন বলেন, নিহত লোকটির কোমরে একটি বোম বেল্ট বাধা ছিলো।
বৃহস্পতিবার ব্রিটেনের রাজধানী লন্ডনের ওভাল, ওয়ারেন স্ট্রিট, শেফার্ড’স বুশ স্টেশন এবং পূর্ব লন্ডনের শোরডিচে একটি বাসে বোমা হামলার চেষ্টার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিশ্চিত করা যায়নি এমন একটি খবরে জানা যায়, পুলিশ বলছে স্টকওয়েলে নিহত ব্যক্তি ওভালে বোমা হামলার সঙ্গে জড়িত ছিল বলে তারা সন্দেহ করছে।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা বৃহস্পতিবারের বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে সিসিটিভিতে ওই সন্দেহভাজন বোমা হামলাকারিকে খুঁজে পান।
এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ প্রধান স্যার ইয়ান বে¬য়ার বলেছেন, লন্ডনের পাতাল রেল সিস্টেম ও বাসে বিস্ফোরণের মাধ্যমে হত্যাযজ্ঞ ঘটানোই ছিল বৃহস্পতিবারের হামলার মূল লক্ষ্য। স্কটল্যান্ড ইয়ার্ড সদর দপ্তরের বাইরে সাংবাদিকদের স্যার ইয়ান বে¬য়ার জানান, সন্ত্রাসীদের হত্যাযজ্ঞের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি আরও জানান, আহতজনের সাথে হামলার সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে।
তিনি বলেন, দুটি হামলার সাথে যোগসূত্র রয়েছে বলে মনে হচ্ছে।
ইতোমধ্যে পুলিশ সিসিটিভিতে ধারণকৃত সন্দেহভাজন হামলাকারিদের ছবি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার লন্ডনে লাঞ্চের সময়ে ওয়ারেন স্ট্রিট, ওভাল ও শেফার্ডস বুশ টিউব স্টেশনে স্বয়ংক্রিয় বোমা পেতে রেখে হামলাকারীরা সরে পড়ে বলে পুলিশ ধারণা করছে।
অপরদিকে, হ্যাকনি রোডে একটি বাসেও বিস্ফোরণের ঘটনা ঘটে। চারটি বিস্ফোরণে বড় ধরনের বিস্ফোরক ব্যবহৃত হলেও তা বিস্ফোরিত না হওয়ার কারণে এ হামলায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।
এর আগে ৭ জুলাই বৃহস্পতিবারের লন্ডনের পাতাল রেল ও বাসে চারটি আত্মঘাতী বোমা হামলার চৌদ্দ দিনের মাথায় এ হামলা চালানো হয়। ৭ জুলাইয়ের হামলায় ৫৬ জন নিহত ও কমপক্ষে সাত শতাধিক ব্যক্তি আহত হলেও বৃহস্পতিবারের হামলায় কেউই নিহত হয়নি।
